বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

হত্যার আত্মহত্যা!

জীবন যেমন কাটে খুব সস্তা বস্তা পঁচা নিয়মে। মানতে হয়, মেনে মনে নিতে হয়। জানতে হয়, জেনে ভুলে যেতে হয়। ভুলে যাওয়া, মনে নেয়া, মেনে নেয়া-- অপচয় বিনিময় সময়। ভাবছি ঠিক, মনে হচ্ছে ভুল; জানছি ঠিক মেনে নিচ্ছি ভুল। অঙ্ক বা জীবন-- সবই সংখ্যার মারপ্যাঁচ, আমরা ভুলে যাই। সবশেষে শব ‘মিলে’-মিশে একাকার, যেন ভুলবার হতবাক করা খেলা। আমি ভুলে যাই আমার মনে ছিলো অনেক সংখ্যা যাদের যোগ ফল মিলে হয় শূন্য; যেন মহাশূন্যে হারিয়ে যাওয়া ধ্বংসস্তুপ। সস্তা সব প্রাণের স্পন্দন এক নিমিষে বন্ধ করে ছন্দ পতন, সস্তা বস্তা পঁচা নিয়মের। মৃত্যুর মিছিলে আমরা আমৃত্যু নির্বাক হাঁটুরে!